চোট কাটিয়ে শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশমিকা ! বিয়ে করলেন মিষ্টি জান্নাত, এখনো প্রকাশ করেননি স্বামীর পরিচয় !


 চোটের কারণে প্রায় এক মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফিরছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। আসন্ন সিনেমা ‘মাইসা’-এর শুটিং চলাকালে হিপে চোট পেয়েছিলেন তিনি। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে ছিলেন এই অভিনেত্রী। তবে এখন অনেকটাই সুস্থ হয়ে শিগগিরই কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন রাশমিকা।

বিশ্রামের এই সময়টা বেশিরভাগই বাড়িতে পরিবারের সঙ্গে কাটিয়েছেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছুটির সময়ের বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন রাশমিকা। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটানো, ধর্মীয় রীতি পালন, পোষা কুকুরের সঙ্গে খেলাধুলা, ধাঁধা মেলানো এবং বাগানে সময় কাটানোর নানা মুহূর্ত উঠে এসেছে।

অপ্রত্যাশিত এই বিরতিটা যে বেশ উপভোগ করেছেন, সেটিও জানিয়েছেন অভিনেত্রী। ছবিগুলো শেয়ার করে রাশমিকা লিখেছেন, ‘আমি শিগগিরই কাজে ফিরছি। কিন্তু সত্যি বলতে, এই দিনগুলো আমি ভীষণ মিস করব।’

চোট পাওয়ার আগে একাধিক সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছিলেন রাশমিকা। এর মধ্যে অন্যতম আলোচিত সিনেমা ‘মাইসা’। গন্ড উপজাতির পটভূমিতে নির্মিত এই ইমোশনাল অ্যাকশন-থ্রিলারে তাকে দেখা যাবে এক সাহসী উপজাতি নারীর চরিত্রে।

‘মাইসা’তে রাশমিকার চরিত্রটি তার আগের কাজগুলোর তুলনায় বেশ আলাদা। তাই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। চোট কাটিয়ে সেটে ফেরার পর নতুন এই চরিত্রে রাশমিকার অভিনয় কেমন হয়, এখন সেটিই দেখার অপেক্ষা।


বিয়ে করলেন মিষ্টি জান্নাত, এখনো প্রকাশ করেননি স্বামীর পরিচয় !

ঢালিউডের অভিনেত্রী মিষ্টি জান্নাত বিয়ে করেছেন। সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পেজে নববধূর সাজে তিনটি ছবি প্রকাশ করে বিয়ের খবরটি নিজেই জানান তিনি। পরে গণমাধ্যমের কাছেও বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেত্রী।

লাল লেহেঙ্গা ও ভারী গয়নায় নববধূর সাজে প্রকাশ করা ছবিগুলোর ক্যাপশনে মিষ্টি জান্নাত লেখেন, ‘বিয়ে করলাম। আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন সবাই। যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখিত।’

একইসঙ্গে পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক কোনো মন্তব্য না করার জন্য অনুসারীদের অনুরোধ করেন তিনি। তবে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর ভক্ত-অনুসারীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

এদিকে গণমাধ্যমকে মিষ্টি জান্নাত জানিয়েছেন, তার বিয়ে আরও আগেই সম্পন্ন হয়েছে। এতদিন ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই স্বামীর পরিচয় প্রকাশ করেননি তিনি। এখনো স্বামীর নাম বা বিস্তারিত পরিচয় জানাননি অভিনেত্রী। শুধু জানিয়েছেন, তার স্বামী একজন ব্যবসায়ী। উপযুক্ত সময়েই স্বামীর নাম ও পরিচয় প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।

২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর ‘চিনি বিবি’, ‘আমি নেতা হবো’, ‘তুই আমার’ ও **‘তুই আমার রানি’**সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অভিনয় দিয়ে বড় ধরনের সাড়া না পেলেও ব্যক্তিগত জীবন ও বিভিন্ন মন্তব্যের কারণে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন মিষ্টি জান্নাত। এবার নিজের বিয়ের খবর প্রকাশ করে আবারও সংবাদমাধ্যমের আলোচনায় উঠে এলেন এই অভিনেত্রী।





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url