বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা । I do not feel safe in Bangladesh: Tanjin Tisha

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে এবং বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করেন না তিনি।

তিশার ভাষ্য, “সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে।” একই সঙ্গে নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সাধারণ মানুষ এমন ঝামেলায় পড়েন, যার জন্য তারা দায়ী নন—এমন মন্তব্যও করেন তিনি। অনেক ক্ষেত্রে এসব বিষয়কে অন্যায্য মনে হয় এবং ন্যায়বিচার পাওয়া যায় না বলেও জানান অভিনেত্রী।

নারীদের নিরাপত্তা নিয়ে তিশার উদ্বেগ

নিজের বক্তব্যে নারীদের নিরাপত্তার বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেন তানজিন তিশা। তার মতে, মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। যেকোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা বাড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তিনি।

সোনার গয়না নিয়েও কথা

অনুষ্ঠানে সোনার গয়না পরে চলাফেরার প্রসঙ্গেও কথা বলেন তিশা। তিনি জানান, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সোনার গয়না পরে বাইরে চলাফেরা করাকেও তিনি নিরাপদ মনে করেন না। এ প্রসঙ্গে নারীদের নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

অভিনয় ক্যারিয়ার

র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তানজিন তিশা। পরে বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজের পাশাপাশি নাটকে অভিনয় করে পরিচিতি পান তিনি। ২০১২ সালে ‘চোখেরই পলকে’ গানের মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। পরবর্তী সময়ে ছোটপর্দার পাশাপাশি ওটিটিতেও কাজ করেছেন এই অভিনেত্রী।

বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের কারণে বড়পর্দায়ও আলোচনায় রয়েছেন তানজিন তিশা।

I do not feel safe in Bangladesh: Tanjin Tisha !

Popular actress Tanjin Tisha has expressed concern regarding her personal safety. Speaking to journalists at a recent event, she stated that there are security lapses in various parts of the country and that she does not feel safe in Bangladesh.

Tisha remarked, "To be honest, I do not feel safe in Bangladesh. There is a lack of security in many places across the country." She also noted that ordinary people often find themselves in difficult situations due to unforeseen circumstances for which they are not responsible. The actress added that, in many instances, these situations seem unjust, and obtaining justice proves difficult.

Tisha's concern regarding women's safety !

Tanjin Tisha also specifically highlighted the issue of women's safety. In her view, the safety of women needs to be treated with greater importance. She emphasized the need for effective measures to enhance women's safety in any situation.

Remarks on wearing gold jewelry !

Tisha also spoke about the practice of wearing gold jewelry in public. She mentioned that, considering security concerns, she does not feel safe moving about while wearing gold jewelry. In this context, she reiterated the necessity of strengthening security measures for women.

Acting career !

Tanjin Tisha began her journey in showbiz through ramp modeling. She later gained recognition by acting in television dramas, alongside appearing in advertisements and music videos. She first came into the spotlight in 2012 after starring in the music video for the song "Chokheri Poloke." Subsequently, she has worked on OTT platforms in addition to television.

Currently, Tanjin Tisha is also making headlines in the film industry for her role in the movie "Soldier," starring opposite Shakib Khan. Send feedback ......

   
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url